
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সের বাস্তবায়নে নির্মিত হচ্ছে বিশুদ্ধ পানি শোধনাগার।
বাংলাদেশ পুলিশের প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সহযোগিতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা, খুলনা জেলার কয়রা ও দাকোপ উপজেলা এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় একটি করে মোট ১২টি পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে।
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের মোঃ সেকান্দার ফরাজীর বাড়িতে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পন্ন এই বিশুদ্ধ পানি শোধনাগার।
মূলত উপকুলীয় এলাকার অতি দরিদ্র মানুষ বিশুদ্ধ পানি পানের বিষয়টি চিন্তা করে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ এর ডিআইজি মাইনুল হক বিপিএম (বার) পিপিএম মহোদয় এর পরিকল্পনায় শরণখোলা উপজেলায় পানি শোধনাগারটি নির্মাণ করা হয়।
অতি দরিদ্র মানুষের দুর্ভোগ কমাতে বাংলাদেশ পুলিশ পানি শোধনাগার করার উদ্যোগ নেয় যা বাংলাদেশ পুলিশের কমিউনিটি ব্যাংক পিএলসি এর মাধ্যমে ১৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশের এই পানি শোধনাগার সার্বিক তদারকি করছেন শরণখোলা থানা পুলিশ। পানি শোধনাগারের জমিদাতা সেকান্দার আলী বলেন, আমাদের এলাকার মানুষ বিশুদ্ধ পানি পাবে এটা ভেবে আমি পানি শোধনাগার স্থাপনের জমি দান করেছি।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ইতোমধ্যেই পানি শোধনাগারটির শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। আমরা পরীক্ষামুলকভাবে ওইখানে উৎপন্ন পানি ব্যবহার করেছি।
আগামী শনিবার ১০ ফেব্রুয়ারী সকালে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে পানি শোধনাগারটি উদ্বোধন করবেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম মহোদয়। পানি শোধনাগার থেকে প্রতিদিন দশ হাজার লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.