
নুরুলকবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেছে বনবিভাগ।
তাঁদের বিরুদ্ধে সংরক্ষিত বন ডুবিয়ে মাছ চাষ করা অভিযোগ রয়েছে। মামলায় পিএস এরফানুল করিমের সঙ্গে তাঁর বাহিনীর প্রধান সেনাপতি মঞ্জুর আহমদ ও নাসির উদ্দিনের নাম রয়েছে।
বনবিভাগ সূত্র জানিয়েছে, ২৬(১ক) ও ৩৩(১ক) ধারায় আদালতে তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়।
সহকারী বন সংরক্ষক (পদুয়া) মো. দেলোয়ার হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তার পক্ষে চুনতি রেঞ্জ কর্মকর্তা, বড়হাতিয়া বিট কর্মকর্তা ও চুনতি রেঞ্জের স্টাফগণ মামলার বাদী হয়ে পৃথক পৃথক ৪টি মামলা দায়ের করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.