
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বপন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া থানা পুলিশ।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীতোলা গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন উপজেলার শাহীতোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
নিহত স্বজনরা জানান, গতকাল রাত ৮টার দিকে বাড়ি থেকে নিহত স্বপন বের হয়ে যায় । রাতে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে সরিষার ক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয় ।
ঘটনাটি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.