ওমর ফারুক

গাজী ইসমাঈল ভওয়ারী, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ধর্মীয়শিক্ষা মানুষকে নীতি-নৈতিকতা শেখায়। এতে আদর্শ প্রজন্ম তৈরী করে। স্রষ্টার পরিচয় লাভ হয়।

ধর্মীয় পরিচয়ে সন্তানরা বেড়ে উঠে। দুঃখজনকভাবে নতুন কারিকুলামে ধর্মীয়শিক্ষাকে নানাভাবে সংকুচিত করা হয়েছে। এদেশের মানুষ ধর্মপ্রাণ।

তিনি কুরআন শিক্ষার সর্বস্তরে বাধ্যতামূলক করার দাবী জানিয়ে বলেন, কুরআন-হাদীস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষাজীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের কুরআন, ইসলাম ও নীতি-নৈতিকতার শিক্ষা দিলে সর্বস্তরের জনগণের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে।

তখন সমাজ ও রাষ্ট্র থেকে চুরি- ডাকাতি, ঘুষ-দুর্নীতি, গুম-খুন, জুলুম-অত্যাচার, ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ সকল অনৈতিক কার্যকলাপ দূর হবে।

তিনি আরো বলেন, কুরআন তিলওয়াত ও ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। বিশেষ করে ধর্মীয় জ্ঞান না থাকায় তরুণ প্রজন্ম বেপরোয়া হয়ে উঠছে। অনৈতিক কার্যকলাপ থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষার সর্বস্তরে কুরআন-হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

পবিত্র হাদীসে এসেছে ‘যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি’। তাদের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হতে পারে না।

৮ ফেব্রুয়ারী নরসিংদী আন নূর কওমী বালিকা মাদরাসার বার্ষিক সম্মেলন ও দোয়া মাহফিলে তিনি এসবকথা বলেন। আলহাজ্ব মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা গাজী ইসমাঈল ভাঁওয়ারী এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন তানযীমূল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদীর সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন জনাব মোঃ বাইজিদ আহমদ, মোঃ নূরুল হক( আরজু), শাইখুল হাদীস আল্লমা মজিবুর রহমান নোমানী, মুফতী মোশাররফ হোসাইন রায়পুরী, মাওলানা তাওহীদুল ইসলাম আবেদী, মুফতী আরিফ মাহমুদ হাবিবী, মাওলানা ক্বারী মাহদী হাসান মিরাজী নরসিংদী, মাওলানা আজিজুল হক প্রমুখ।

মাওলানা হামিদী আরো বলেন, একটি কুচক্রী মহল ট্রানজেন্ডারের নামে মানুষকে সমকামিতার প্রতি উৎসাহিত করছে। তারা নারী ও পুরুষের মধ্যে বৈবাহিক নিয়ম বিলুপ্ত এবং সমাজের মূলভিত্তি পরিবারপ্রথাকে বিলুপ্ত করতে চায়। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।