
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাটের ফকিরহাট থেকে ৫ কেজি গাঁজসহ মোরেলগঞ্জের এক নারী মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। আটক মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুল (৩০) মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
রোববার (১১ ফেব্রুয়ারি) ভোরে ফকিরহাট উপজেলার নোয়াপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি গাঁজা নিয়ে অপেক্ষা করছে।
এমন সংবাদে আমার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজসহ সুমি আক্তার ওরফে বকুলকে আটক করি।
তিনি আরও জানান, আটক আসামি দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে জড়িত।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা দায়ের করার প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.