
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চন্ডিপুর গ্রামের শরিফ উদ্দিনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে চারটি ঘর, নগদ টাকা, জমির দলিল, আসবাবপত্র, টিভি, ফ্রিজ চাল, ডাল,গম সহ প্রায় বিশ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, শরিফ উদ্দিনের স্ত্রী সন্ধ্যায় বাড়ির বাহিরে ছিলেন বাড়িতে এসে দেখেন মাঝখানের একটি ঘরে আগুন জ্বলছে।এ সময় তার চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাঘা পৌরসভা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র -২ শফিউর রহমান শফি বলেন, আমি লোকমুখে শুনে ঘটনাস্থল গিয়েছিলাম এবং উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.