
বিজয় কর রতন, মিঠামঈন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় (এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষ) জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন কিশোরগঞ্জের তানজিম মুনতাকা সর্বা।
রোববার (১১ ফেব্রæয়ারী) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন। তানজিম মুনতাকা সর্বা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌরসভা এলাকার বেথইর গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (সবুজ) ও গৃহিনী চায়না বেগমের মেয়ে।
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তানজিম মুনতাকা সর্বা রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন।
তানজিমের এমন সাফল্যে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.