
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ( ভোলা) প্রতিনিধি:
দ্বীপ জেলা ভোলার মেয়ে নরমীন মোবাশ্বেরার পরে তার ছোট ভাই আশিকুজ্জামান সায়েম ও চান্স পেয়েছেন যশোর সরকারি মেডিকেল কলেজে।
গত ১১ ফেব্রুয়ারি মেডিকেল পরীক্ষার ফলাফল ঘোষণায় ভোলার ছেলে সায়েম যশোর মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। তার আগে বড় বোন নরমীন পটুয়াখালী মেডিকেলে ভর্তি সুযোগ পেয়ে সে এখন ফাইনাল ইয়ারের পড়াশোনা করছেন।
এই দুই ভাগ্যবান সন্তানের অভিভাবক আদর্শ পিতা সাবেক বিডিয়ার সদস্য ভোলার সকলের প্রিয় ওমর ফারুক ভোলা নিউজ কে জানিয়েছেন তাদের পড়াশোনার ব্যাপারে মা রাবিয়া সুলতানা’র অবদান সবচেয়ে বেশি।
কর্মসংস্থান ব্যাংকে চাকুরীর পরেও সন্তানদের পড়াশুনা নিয়ে তিনি বিশেষ সতর্ক ছিলেন বলেই আজকে এই ভালো ফলাফল এসেছে। ভোলার সকলের কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন এই আদর্শ পিতা ওমর ফারুক।
উল্লেখ্য, মোঃ আশিকুজ্জামান সায়েমের পিতা ২ সন্তানের জনক সাবেক বিজেপি সদস্য প্রিয় ওমর ফারুক ভাই। মা রাবেয়া সুলতানা কর্মসংস্থান ব্যাংকের কর্মরত। তবে ভোলা সরকারি স্কুলের সামনে প্রভাতী কোচিং সংলগ্নে তাদের পারিবারিক বাসা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.