
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাটের রামপালে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্নয়ে "জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বাগেরহাট জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সহ-সভাপতি ও রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।
রুপান্তর পরাজিতার ফিল্ড সমন্বয়কারী দীপ্তি রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুর রহমান টুকু, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড ও রামপালের ১০টি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.