সম্পাদক
নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায় যে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন পেয়েছে আরও ৩ পণ্য। নতুন তিনটি পণ্য হচ্ছে- যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশিকাঁথা। এতে দেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা বেড়ে ৩১ হলো।
এতে বলা হয়েছে, আরও ৩টি পণ্যকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশিত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়াল ৩১টি।
সবশেষ গত সোমবার (১২ ফেব্রুয়ারি) রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর আতর ও মুক্তাগাছার মন্ডাকে জিআই পণ্য হিসেবে অনুমোদন দেওয়া হয়।

