
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
মিঠামইন থানা পুলিশ ১৯ শে ফ্রেব্রুয়ারি সোমবার বিকালে গোপন সংবাদের ভিওিতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া মিঠামইন সড়কের হাবিব পুরের নিকটে অভিযান পরিচালনার সময় মিঠামইন থানার এস,আই আমিনুল ইসলাম ও এ,এস,আই বিরাজ মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের দুজনকে সন্ধেহ হলে পুলিশ তাদের আটক করে।
পরে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা সহ দুজনকে আটক করে। মাদক ব্যাবসায়ীরা হলেন মো: রাসেল মিয়া (৩৭) পিতা মুকবুল হোসেন সাং পশ্চিম আলদি, উপজেলার টুঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ।
মো: জিয়াউর রহমান (২৫)পিতা মৃত শাহাবুদ্দিন সাং দিগলখুসা কেন্দুয়া নেএকোণা।পুলিশ জানায়,আটককৃত দুজন মাদক ব্যাবসায়ী ঘাগড়া থেকে এসকল মাদক নিয়ে মিঠামইনের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছিল।
আসামী দুজনের বিরুদ্ধে মিঠামইন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার আসামীদের কোর্ট প্রেরণ করা হয়েছে।
মিঠামইন থানার ওসি আহসান হাবীব ৮ কেজি গাঁজা সহ দুজন মাদক ব্যাবসায়ীকে গ্রফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.