
মোঃ রায়হান জোমাদ্দার,বিশেষ প্রতিনিধি:
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশের ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটিতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। পৌনে দুই ঘণ্টা পর ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা এখনেও জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.