ওমর ফারুক

আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে নিয়ে রৌমারীতে উপজেলা জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭) ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে পরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ২৮ কুড়িগ্রাম ৪ এ্যাড : বিপ্লপ হাসান পলাশ। বিশেষ অতিথি,হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, রৌমারী ২নং শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।