
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাটের মোল্লাহাট থেকে এক মণ (৪০ কেজি) গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মোঃ সাইফুল ইসলাম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে মোল্লাহাট থানা এলাকার মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে গোপালগঞ্জ টু খুলনা নোয়াপাড়াগামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ঢাকা মেট্রো ন ১৫-৩০০৯ নং পিকআপ তল্লাশি চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল হোসেন (৩২) চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং মোঃ সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায় মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে গোপালগঞ্জ টু খুলনা নোয়াপাড়াগামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে যাহার রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো ন ১৫-৩০০৯ পিকআপ তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে গ্রেফতার আবুল হোসেন ও মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.