
মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে ওকাপ সিমস প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্মকৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও ওকাপ নরসিংদীর (পিও সেফ মাইগ্রেশন) মো. বাবুল হেসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা হোসনে আরা ছন্দা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামীম, তথ্য কর্মকর্তা মাধবী সাহা,সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আনজুমান আরা বেগমসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ, সংগঠনের কর্মীবৃন্দ,বিদেশ ফেরত অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ-সম্মান দুটোই পাওয়া যাবে। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বা অন্যের প্রলোভনে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন তারা।
এছাড়াও বক্তারা নিরাপদ অভিবাসনের বিভিন্ন আইন বিধি ও নীতিমালা নিয়ে আলোচনা ও নারী অভিবাসনের ঝুঁকি সম্ভাবনা এবং সুবিধাসমূহ আলোচনা করেন। এছাড়াও বক্তারা প্রকল্প শেষ হলেও নিজ নিজ দায়িত্ববোধ থেকে এর কার্যক্রম চলমান রাখার আহবান জানান।
সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন ওকাপ মনোহরদী উপজেলা সুপারভাইজার মোসা. মানুয়ারা ও কমিউনিটি মোবিলাইজার মো. কামরুল হাসান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.