
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ইমাম সম্মেলনের মধ্যদিয়ে উদ্বোধন হলো জামিয়া মোহাম্মাদীয়া জয়নাল আবেদন কওমী মাদরাসা ও এতিমখানা । শনিবার বেলা সাড়ে ১২ টায় পৌরসভার সূর্য্যপাশা এলাকায় মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। মাদরাসা উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ইমাম সম্মেলন সভায় সভাপতিত্ব করেন জামিয়া মোহাম্মদীয়া জয়নাল আবেদীন কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন, নলছিটি থানা অফিসার ইন চার্জ মো. মুরাদ আলী, মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, গাজীপুর জামিয়া মোহাম্মদীয়া এমদাদুল উলূম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ খান। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বরিশাল পলিটেকনিক কলেজের খতিব মুফতি রুহুল আমিন, নলছিটি থানা মসজিদের খতিব মাওলানা বাহাউদ্দীন, পোলেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহজালাল হোসেন জিহাদি, উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.