
শাওন আহমেদ সা'দঃ মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
ভারগাঁও সরকারপাড়া সেচ্ছাসেবী সংগঠন ফোরাম কমিটির উদ্যোগে কেরামবোর্ড ফাইনাল,পুরষ্কার বিতরণ ও নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার, ১লা মার্চ, সন্ধ্যা ৬ঃ৩০ ঘটিকায় ইকবাল মোল্লা বাড়ি সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার এ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ভারগাঁও সরকারপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃরাকিব।প্রধান অতিথি ছিলেন সৌদী প্রবাসী মোঃমতিউর রহমান।
খেলা উদ্বোধন করেন,সরকারপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বিল্লাল।সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ আহমেদ, ইকবাল মোল্লা, শামীম মোল্লা ও আসাদুল।সার্বিক তত্ত্বাবধায়নেছিলেন, মতিউর, নূরহোসেন, রমজান,সালেক,সোহেল,মনির,ইকবাল, বাদল,আরিফ, ইসরাফিল,শুক্কুর ও সিয়াম।
খেলায় মোট ৯ টি দলে ১৮ জন অংশগ্রহণ করে প্রায় ২ মাস খেলা শেষে আশিক ও কাউসার বনাম সোহেল ও সিয়াম ফাইনাল খেলে,আশিক ও কাউসার জয়লাভ করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দ্বারা খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
খেলার আয়োজন সম্পর্কে জানতে চাইলে,সংগঠনের সভাপতি মোঃরাকিব আমাদের জানান,খেলাধুলা মেধা বিকাশের অন্যতম মাধ্যম,মাদকাসক্ত, মোবাইল আসক্তি থেকে নিরুৎসাহিত করে খেলাধুলার প্রতি মনোনিবেশ করাতে আমাদের সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে আসছে,আর সে থেকেই এ খেলার আয়োজন।
এ ছাড়াও তিনি বলেন,ভারগাঁও সরকারপাড়া সেচ্ছাসেবী সংগঠন ফোরাম গঠন করা হয় ২০২৩ সালে,এটি একটি সেবামূলক সংগঠন, সমাজ তথা সমাজের অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা, সামাজিক ভালো কাজ করা,সমাজের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা,যুবকদের মডিভিশন করা,দক্ষ স্মার্ট করে গড়ে তোলার চেষ্টা করা।এটি এই সংগঠনের ১ম সিজন ক্রাম বোর্ড খেলা অনুষ্ঠিত হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.