
আশিকুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাজাহান মিয়া (মেম্বার) আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে একমত পোষণ করে, জলসুখা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামবাসী।
৫ই মার্চ রোজ মঙ্গলবার প্রায় রাত ৯ ঘটিকায় পাটুলীপাড়া গ্রামের মোঃ জলিল মাষ্টারের উঠানে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হাজী আব্দুল গফফার মিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে উনার নিজ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামবাসীর আয়োজনে এক প্রাথমিক নির্বাচনী মতবিনিময় ও উঠান বৈঠক হয়।
উক্ত বৈঠকে শত শত উর্ধ্বো লোকের সমাগমে, তিনি বলেন,জলসুখা ইউনিয়নের এই গ্রাম আমার আত্মীয় বন্ধন, এই ইউনিয়নের মাটিতে আমি জন্মেছি,বেড়ে উঠেছি আপনাদের মাঝে, পাশে আছি আমৃত্যু পর্যন্ত আপনাদের পাশে সুখে দু:খে থাকতে চাই,এবং আপনাদের দোয়া ও মূল্যবান ভোট চাই, আমি নির্বাচনে জয় করলে ও পাশে থাকব পরাজয় করলে ও পাশে থাকব ইনশাল্লাহ।
উক্ত বৈঠকে বক্তব্য রাখেন অমরিত লাল গোপ, নোয়াগড় গ্রামের মোঃ সেলিম মিয়া, ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ জুনো মিয়া,ও সাধারণ সম্পাদক উমাহান্ত দেব নাথ, আলী হায়দার, মতলিব মিয়া, জাহাঙ্গীর, রনজিত দেব নাথ, মহিত মিয়া, কাজল চন্দ্র গোপ, ইসলাম উদ্দিন, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার রকিব, আব্দুল মুকিত(মেম্বার) উক্ত উঠানের কানায় কানায় পুর্ণ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শাজাহান মিয়া (মেম্বার) পক্ষে সমর্থন ব্যাক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন ঐ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনতা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.