
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাট কারাগারে থাকা মো. সেলিম শেখ (৪৫) নামে এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন বুধবার (৫ মার্চ) সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম শেখ মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলা এলাকার হাসেম শেখের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি।
সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বাবা কারাগারে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে। আমরা বাবার মরদেহ নিতে এসেছি।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ জানান, রাতে মো. সেলিম শেখ নামে এক হাজতিকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন কিন্তু সেলিম শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন জানান, কারাগারে সেলিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.