
নিউজ ডেস্ক:
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩৩ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত ১২টায় নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। ইতোমধ্যে প্রচারণার নিষেধাজ্ঞা বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীন ভোটগ্রহণ।
জানা গেছে, সাধারণ নির্বাচন হচ্ছে ময়মনসিংহ সিটি করপোরেশনে আর মেয়রের শূন্যপদে উপনির্বাচন হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনে। এ ছাড়া সারাদেশের ৩টি পৌরসভায় সাধারণ নির্বাচন, বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্যপদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপ-নির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিটি করপোরেশন দুটির ভোট হবে ইভিএমে। আর বাকিগুলোর কিছু ইভিএমে ও ব্যালটে হবে।
ইসি জানিয়েছে, নির্বাচনগুলোতে সুষ্ঠু ভোট আয়োজনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। চাহিদার তুলনায় বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই ভোট বন্ধ করে দেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.