
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ছেলের অত্যাচারে চলন্ত ট্রাকের নিচে ঝাপ দিয়ে মো: আলতাফ হোসেন মোল্লা (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার বেলা ১১ টার দিকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন ফুলহরী গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে রাস্তায় চলন্ত একটি ট্রাকের নিচে নিজেই ঝাঁপ দেয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, নিহত আলতাফ হোসেনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আলতাফ হোসেন মানসিক ভারসাম্যহীন থাকায় তাদের অনেক সময় বিরক্ত হতো। এতে ক্ষিপ্ত হয়ে প্রায়ই বৃদ্ধকে মারধর করতো। গতকাল রাতে তাকে মারধর করার কারণেই নিজেই চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে। মারধরের অভিযোগ অস্বীকার করে নিহত আলতাফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন জানান, আমার বাবা মানসিক ভারসাম্যহীন। তিনি সকালে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যান। পরে শুনি চলন্ত ট্রাকের নিচে নিজেই ঝাপ দিয়েছে।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.