
হারুন শেখ,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
রামপালের বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় গিলাতলা বাজার মিলনায়তনে ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
আগামী ৩ বছর মেয়াদী কমিটি তাদের দায়িত্ব পালন করবে। বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে ও ৪,৫,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য এবং বাজর দোকান মালিকদের উপস্থিতিতে সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে এ কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়।
সকল দোকান মালিকদের সম্মতিক্রমে ৭৫ সদস্য বিশিষ্ট প্রতিরক্ষা কমিটির মধ্যে আলহাজ্ব ইসরাফিল হাওলাদারকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক এবং শেখ কাদেরকে কোষাধ্যক্ষ করা হয়।
এ ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সুধীর মৈত্র, সাংবাদিক শেখ সাগর আহমেদকে সকল বিষয়ক সম্পাদক, কিরণ পালকে দপ্তর সম্পাদক, শেখ সোহেলকে প্রচার সম্পাদক, লাভলী বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক ঘোষনা করা হয়েছে।
এ কমিটির অনুমোদন করেন, গিলাতলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান সোহেল, বাজার কমিটির সাধারণ সম্পাদক আসাবুর রহমান রতন।
নির্বাচিত নতুন কমিটিকে বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.