সম্পাদক
নিজস্ব প্রতিবেদক:
২০২৪-২০২৬ মেয়াদের নরসিংদী রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক প্রতিদিনের কাগজের নরসিংদী প্রতিনিধি তুষার মিত্র বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি এবং দৈনিক যায়যায়কাল, দৈনিক আমার সংবাদ ও চ্যানেল ২১ এর নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক আলোচিত কণ্ঠের সহ-সম্পাদক ও দৈনিক বাংলাদেশ আমার এর সম্পাদক আবদুর রহমান নির্বাচিত হয়েছেন । সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর মোঃ মোবারক হোসেন , সহ-সম্পাদক পদে এশিয়ান টিভির মোঃ সিদ্দিকুর রহমান ইমন, কোষাধ্যক্ষ পদে দৈনিক আলোকিত সকাল এর মোঃ তানভীর আহমেদ, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয় টিভির আফরোজা সুলতানা মিনা , কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বাংলাদেশ বার্তা এর মোঃ রফিকুল ইসলাম , দৈনিক বাংলাদেশ সমাচার এর মাসুদুল আলম ও দৈনিক বাংলাদেশ আমার এর সেলিম মাহমুদ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্যে যে, নির্বাচনে ১০ মার্চ, সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সদস্যগণ আনন্দের সাথে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

