
মোঃ আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি চৌকস টিম গত ৯ মার্চ ২০২৪ সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রাম হতে শেরপুর জেলার শেরপুর থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ জয়নাল মিয়া (২৫), মোঃ মামুন মিয়া (৩৫) এবং মোঃ আব্দুল মালেক (৩৫) দেরকে ২৫০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ৩ জন মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.