
নুরুল কবির,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে একটি খামারে আগুন লেগে আবদুল গফুর নামে এক খামারির ১১টি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার ১২ মার্চ সকাল ১১টায় বৈলতলী বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা তার খামারে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুর। তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।
জানা যায়, আবদুল গফুর কৃষি কাজের পাশাপাশি তার স্ত্রী ও ৬ ছেলে মেয়ের অক্লান্ত পরিশ্রমে গত ২ বছর আগে খামারটি শুরু করেন। খামারটিতে ২০ লাখ টাকার গরু ছিল। ধারদেনা ও ঋণ করে গরুগুলো নিয়েছিলেন ওই খামারি। কিন্তু ১০ মিনিটের আগুনেই তার স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেলো।
খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসলেও ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খামারের দরজা বন্ধ ও গরুগুলো বাঁধা অবস্থায় থাকায় খামারের ভিতরেই গরুগুলো ছটফট করতে করতে মারা যায়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.