
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:
রামপালে যুবদের সামাজিক কার্যক্রমে উদ্বুদ্ধকরণে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক প্রতিবন্ধকতা, পলিথিন বর্জনসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
বাঁধনের প্রকল্প সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলামের সভাপতিত্বে ও মাহফুজ শেখের সঞ্চালনায় বাঁধন'র রামপাল কার্যালয়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের ইন্সট্রাক্টর নাদিরা খানম, বাঁধন'র প্রকল্প কর্মকর্তা সানি জোবায়ের, শরিফুল ইসলাম, অর্ণব মিস্ত্রী, সাদিয়া সুলতানা,ফারিয়া ইসলাম ঋতু, বিজলী প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.