সম্পাদক

শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়,যা ১৯১৯ সনে প্রতিষ্ঠিত হয়ে প্রায় ১০৪ বছর অতিক্রম করেছে। বিদ্যালয়টিতে পাইকারচর ইউনিয়নের ২২ টি গ্রাম সহ চরঅঞ্চালের বহু শিক্ষার্থী অধ্যয়নে নিয়োজিত রয়েছে,এমপিওভুক্ত এ প্রতিষ্ঠানটি পাইকারচর ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের একমাত্র বিদ্যালয়।

ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটিতে বর্তমান ১০০০ এর অধিক শিক্ষার্থী এবং ২৪ জন শিক্ষক নিয়োজিত রয়েছে। গত ০৫ই মার্চ নরসিংদী সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৪ এর তফসিল ঘোষনা করা হয়,যাতে লেখা ছিল,০৭ই মার্চ মনোনয়ন পত্র বিতরণ ও জমা গ্রহন,১২ই মার্চ যাচাই-বাছাই ও বৈধ মনোনয়ন তালিকা,১৩ই মার্চ মনোনয়ন প্রত্যাহার,এবং ২৩ই মার্চ নির্বাচন ও ফলাফল।

এর মধ্যে মনোনয়ন পত্র বিতরণ ও জমা গ্রহনের পর অভিভাবক সদস্য শ্রেণী বৈধ মনোনয়ন হিসেবে যাদের নাম তালিকা ভুক্ত করেন তাঁরা হলেন,১) মোঃ আমজাত সরকার, ২) মোঃ আলা উদ্দিন, ৩) মোঃ আলমগীর মিয়া, ৪) মোঃ আলমগীর হোসেন, ৫) মোঃ ইউসুফ ভূইয়া রনি, ৬) মোঃ ফয়সাল সরকার, ৭) মোঃ রিয়াজুল ইসলাম ভূঞা, ৮) সেলিম মিয়া, এবং সংরক্ষিত মহিলা অভিভাবক শ্রেণীর বৈধ মনোনয়ন তালিকায় ১) মোসাঃনিপা আক্তার,২) সেলিনা বেগম।

১২ই মার্চ বৈধ মনোনয়নের তালিকা প্রকাশের পর গত ১৩ই মার্চ বৈধ তালিকা হতে মোঃইউসুফ ভূইয়া রনি মনোনয়ন প্রত্যাহার করেন। আসন্ন ২৩ই মার্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির নির্বাচনকে ঘিরে অভিভাবক ও প্রার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বহিছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় সকলেই উৎফুল্ল। দীর্ঘদিন পর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন আসাতে রাজনৈতিক নির্বাচনের মতো দু’পক্ষ সৃষ্টি হয়েছে, যার ফলে বাজার মহল্লার জনমানুষের মুখে মুখে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন এ নির্বাচন।একপক্ষ সদ্য সাবেক হওয়া কমিটি অন্যপক্ষ এলাকার প্রভাবশালী ব্যক্তি।২৩ তারিখ নির্বাচনে অভিভাবকরা কাকে নির্বাচিত করেন,সেটাই এখন দেখার অপেক্ষা।