ওমর ফারুক

আলামিন হোসাইন, ঝিনাইদহ সদর প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন এর উদ্যোগে ড. ওয়ালিউজ্জামান এর ১৬ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, গুণীজন সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অভিন্যু কিবরিয়া ইসলাম, শৈলকুপা উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী উপস্থিত ছিলেন।

রাজশাহী বিআইটির সাবেক পরিচালক ড. কে এম ওয়ালিউজ্জামান এর মৃত্যু দিবস উপলক্ষে প্রতিবছর উপজেলার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে ৫০ জন শিক্ষার্থীকে এককালিন বৃত্তি ও একজন গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

এবছর গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করা হয় সাবেক প্রধান শিক্ষক ও গীতিকবি মো. হাসানুজ্জামানকে। বিগত ১৬ বছর ধরে এ কার্যক্রমটি এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।