ওমর ফারুক
মো. তৈবুর রহমান, চর-ফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
১৫ মার্চ থেকে কয়েকটি অনলাইন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোলায় ইউপি সদস্যের স্বামীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়।
একটি কুচক্রি মহল ও রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলক ভাবে মাদক সেবনের একটি ছবি এডিট করে সোস্যাল মিডিয়া ছড়ায়।
ওই ছবির সাথে আমার চেহারার কোন মিল নেই। আমি বাংলাদেশ আওয়ামীলীগ পশ্চিম ইলিশা ইউনিয়ন(শাখার) প্রচার প্রকাশনা সম্পাদক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছি।
আমার স্ত্রী ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব রত আছেন। রাজনৈতিক প্রতিহিংসায় একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ভাবে দমন করতে না পেরে ১৫ মার্চ থেকে সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে একটি মনগড়া সংবাদ প্রকাশ করায়।
প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

