
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ১৮ মার্চ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সমাপ্তি রায় ।
নলছিটির পৌর সড়কের ফল ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে মূল্যতালিকা না থাকা ও ফুটপাত দখল করায় ২০ হাজার টাকা এবং পুরাতন পোস্ট অফিস সড়কের বৃহস্পতি গিনি হাউজের স্বত্বাধিকারী মিঠুন চন্দ্রকে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার জরিমানা করা হয়। নির্বহী ম্যাজিস্ট্রেট এ সময় ব্যবসায়ীদের ফুটপাত দখল করে পন্য সাজিয়ে রাখর জন্য সতর্ক করে দেন। এরপরেও যারা ফুটপাত দখল করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। পরে তিনি কাঁচা বাজার পরিদর্শন করে বিভিন্ন পন্যের মূল্য যাচাই করেন।
অনেকেই অভিযোগ করেছেন যে মোবাইল কোর্ট চলাকালীন সময়ে পন্যের দাম কম থাকলেও তারা চলে যাওয়ার পরেই আবার বাড়তি দামে পন্য বিক্রি করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.