
মোঃ শাহাদাত হোসাইন, শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের প্রবাসী আবুল খানের বসতঘরে আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে সবকিছু। সোমবার দুপুর ১ টার দিকে আগুন লাগে বসতঘরটিতে।
পরবর্তীতে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। তৎক্ষনে বসতঘর ও বসতঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আবুল হোসেনের মেয়ে লাবনী আক্তার বলেন, আমার মা অন্যের বাড়ীতে কাজ করে থাকে। দুপুরের সময়ে আমার দুই ভাই কবির খান ও ছগির খান রান্না করছিলো। তারা দুইজনই মানষিক ভারসাম্যহীন রোগী। কিভাবে আগুন লেগেছে তা তারা বলতে পারছে না। তবে রান্নাঘর থেকেই আগুনের সুত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় আবুল খানের বসতঘর, বসতভিটার দলিল, ব্যবহার্য জিনিসপত্র, চাল ও নগদ টাকাসহ মোট তিনলক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.