ওমর ফারুক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ এর মিঠামইন উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার, ১৭ই মার্চ সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করা হয়।
প্রথমে মিঠামইন উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে, পরে মুক্তিযোদ্ধগণ বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তররে কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তি, এলাকার গণ্যমান্য ও স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন।
মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ মিয়া এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডঃ শরীফ কামাল, উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, আহসান হাবীব (ওসি মিঠামইন) প্রমুখ।
বক্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

