
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে আবাসিক, শিল্প ও বানিজ্যিক তথ্য হালনাগাদ কার্যক্রম,যার অংশ হিসেবে আজ সকালে গাজীপুর মহানগরীর পূবাইলে ৪০ নং ওয়ার্ড এ হালনাগাদ কার্যক্রম উদ্ধোধন করেন গাসিক ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব এ্যাড নজরুল ইসলাম খান, এ সময় এ্যাড নজরুল ইসলাম খান বলেন আমার ওয়ার্ডের জনগনের সেবার মান বাড়াতে এ হালনাগাদ কার্যক্রম আরোও বেশি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী, আমি উক্ত কাকর্যক্রমে সার্বিক সহযোগীতা করব।
এ বছর পূবাইলের ১৮ হাজারের বেশি আবাসিক ও ১৭০ টি এর বেশি বানিজ্যিক তথ্য হালনাগাদ করবে গাজীপুর সিটি কর্পোরেশন, যার সম্ভব্য কর আদায় লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১৯ হাজার ৯৩০ টাকা , সিটি কর্পোরেশন এর তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত চলবে এ হালনাগাদ কার্যক্রম প্রক্রিয়া, এ সময় হালনাগাদ কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন শাওন মিয়া, সহ ঃকর নির্ধারক, সহঃ কর আদায়কারী আহসান হাবিব খান, খোরশেদ, সহকারী লাইসেন্স পরিদর্শক,গাজীপুর সিটি কর্পোরেশন পূবাইল অঞ্চল ২ ও ইফতেখার পালোয়ান সজিব, কাউন্সিলর কতৃক মনোনীত ব্যাক্তি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.