
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট মোংলায় ভিড়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পন্য নিয়ে বানিজ্যিক জাহাজ ,পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি আনকা সান নামক একটি বাণিজ্যিক জাহাজ।
রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি বুধবার (২০ মার্চ) সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। ভানুয়াতুর পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মের্সাস কনভেয়ার শিপিংয়ের কর্মকর্তা সাধন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে আসা এ জাহাজে ৭১০ প্যাকেজের ১০২২ মেট্রিক টন মেশিনারিজ রয়েছে। কাস্টম ক্লিয়ারিংসহ সব নিয়ম কানুন শেষে দুপুরের পর থেকে পণ্য খালাস শুরু হয়। এরপর খালাস করা পণ্য সড়ক পথে নেওয়া হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.