
নিউজ ডেস্ক:
বুধবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে বিনা শুল্কে মদ আমদানি করা হলেও শুল্ক দিয়ে খেজুর আনতে হয়। আমরা কি এই দেশ চেয়েছিলাম?
মির্জা আব্বাস বলেন, ‘আজকে দেশে মদ আমদানি হয় বিনা শুল্কে আর খেজুর আমদানি করতে হয় শুল্ক দিয়ে! আমরা কি এই দেশ চেয়েছিলাম? ৭১ সালে বাংলাদেশকে কেন স্বাধীন করেছিলাম? কথা ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার থাকবে। কিন্তু আমরা ভোটাধিকার, কথা বলার অধিকার ও গণতন্ত্র আজও পাইনি। এই পাওয়া না পাওয়ার পেছনে কারো প্রভাব রয়েছে।’
তিনি বলেন, ‘কথা ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার থাকবে। কিন্তু আমরা ভোটাধিকার, কথা বলার অধিকার ও গণতন্ত্র আজও পাইনি। এই পাওয়া না-পাওয়ার পেছনে কারও প্রভাব রয়েছে। আজকে এই উপমহাদেশের অনেক ছোটো ছোটো দেশ বড় দেশের পেটে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সেটা না। ইনশাআল্লাহ সময় সুযোগ আসবে দেশের জনগণ ও তরুণরা সেটা প্রমাণ করবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ সদস্য বলেন, ‘আমাদের যুদ্ধ চলছে। অঘোষিত স্বাধীনতা যুদ্ধ। এ যুদ্ধে দেশের প্রতিটি মানুষকে শরিক হতে হবে। কেননা আমরা এখন ত্রিশংকু অবস্থায় আছি। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা অসঙ্গতি দেখা দিয়েছে।’
রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
Copied from: https://www.rtvonline.com/politics/265799
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.