
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় মেয়ের শ্বশুর বাড়ীতে গিয়ে শাশুড়ীর বিষপানে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। ২০ মার্চ বুধবার উপজেলার ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্রামে আনুমানিক রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে।
বিষপানে আত্মহত্যাকারী বিউটি আক্তার (৪০) ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্রামের ফুল মিয়া স্ত্রী। বিউটি আক্তারের বাবা আহাম্মদ মিয়া (৭০) এবং ভাই আবু তাহের (৪৫) জানান, দীর্ঘ দিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মেয়ের জামাই আমির হোসেনের পরিবারের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো।
ইউপি সদস্য শাহজাহান মিয়া জানান, রাত প্রায় ৩টার দিকে বিউটি আক্তারের মেয়ের দেবর আলী হোসেন ফোন দিয়ে জানায়, বিউটি আক্তার তাদের বাড়ীতে অসুস্থ হয়ে পড়েছেন দ্রæত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।
হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.