
মোঃ আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১ নং দাঁত ভাঙ্গা ইউনিয়নের রৌমারী টু ঢাকা রাস্তার সংযোগ ঝগড়ার চর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এর শুভ উদ্বোধন করা হয়েছে। (২৭শে মার্চ)সকাল১১টার দিকে জাতীয় সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ ২৮ - কুড়িগ্রাম - ৪ এই কাজের শুভ উদ্বোধন করেন। দীর্ঘ কয়েক বছর আগে ভয়াবহ বন্যার স্রোতে ওই রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে ওই এলাকার প্রায় ৬টি গ্রামের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে । দূর্ভোগ নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় উক্ত কাজ সম্পন্ন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, উপসহকারি জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার জুলহাস, দাঁতভাঙ্গা ইউপি সদস্য শাহজাহান খান, আকতার হোসেন, ইয়াছিন আলী, লাল মিয়া, বেরিবাধ বাস্তবায়ন কমিটির সভাপতি জোবায়েদ হোসেন ও সধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.