ওমর ফারুক

গাজী ইসমাঈল ভাঁওয়ারী,বিশেষ প্রতিনিধি:


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি জালেম বাহিনী পরাজিত হলেও দেশে জুলুম, শোষন বন্ধ হয়নি।


দেশের জনগণ স্বাধীনতার সকল ভোগ করতে পারছে না। পুজা, গান-বাজনা ও সভ্যতা বিরোধী অপসাংস্কৃতি অনুষ্ঠানের অনুমতি মিললেও ইফতার মাহফিলের অনুমতি পাওয়া যায় না।


প্রকৃত স্বাধীনতা অর্জনে দেশ প্রেমিক জনগনকে ঐক্যবদ্ধ ভাবে বাতিলের মোকাবেলা করতে হবে এবং দেশে কোরআন সুন্নাহর আলোকে ইনসাফ ভিত্তিক খেলাফত শাসন কায়েম করে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

আজ ২৬ মার্চ মঙ্গলবার বাদ আছর রাজধানীর

কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে মহান স্বাধীনতা সংগ্রামে হাফেজ্জী হুজুরসহ ওলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা ও গণ ইফতার মাহফিলে সভাপতির ভাষনে তিনি এসব কথা বলেন।


এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মুহিউদ্দিন, মুফতী ফখরুল ইসলাম, অ্যাডভোকেট লিটন চৌধুরী, মুফতী ইলয়াছ মাদারিপুরী, ইঞ্জিনিয়ার মুফাচ্ছির হোসাইন ও মুফতি আকরাম হুসাইন প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জাতিকে অবগত করতে হবে। স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরামের যে ভুমিকা ছিল তা জাতির কাছে তুলে ধরতে হবে। প্রকৃত ইতিহাস আড়াল করে ওলামায়ে কেরামকে ঢালাও ভাবে স্বাধীনতা বিরোধী বানানোর অপচেষ্টা চলছে। নাস্তিক মুরতাদদের মিথ্যা অপবাদে হাফেজ্জী হুজুর সড়ক নামটি বাদ দেয়া হয়েছে। অবিলম্বে তা পুনর্বহাল করতে হবে।