
গাজী ইসমাঈল ভাঁওয়ারী,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব আজ হুমকীর মুখে। দেশের মানুষ মৌলিক অধিকার পেতে দেশ স্বাধীন করলেও আজ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত।

মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। অধিকাংশ মানুষের ভোট ছাড়াই ক্ষমতায় আসিন হয়েছে বর্তমান সরকার। ভারত বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষের মতামতকে উপেক্ষা করে বর্তমান সরকারের ক্ষমতা টিকাতে কাজ করছে।
ভারত বাংলাদেশের আভ্যন্তরিণ বিষয়ে নাক গলাচ্ছে। স্বাধীন একটি মানচিত্র পেলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারছি না। ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে গ্রাস করছে।
ভারত বাংলাদেশের কৃষ্টি কালচার ও সভ্যতা ধ্বংস করতে নানামুখী ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ ভারতের হস্তক্ষেপ চায় না। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনমত গঠন ও পন্য বর্জন এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হয় দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, সরকারের লোকজন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। সরকার সিন্ডিকেট ভাঙ্গতে পারে না এবং তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্তা নিতে পারে না।
কারণ জনগণের ভোটে নির্বাচিত নয় বলে। সুতরাং এভাবে মানুষকে কষ্ট না দিয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা ছেড়ে বিদায় নিন। না হয় আপনাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। তিনি বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ৩ বছর যাবত কারাগারে বন্দী আছে।
অনেক মামলার আসামী মুক্তি পেলেও মাওলানা মামুনুল হককে মুক্তি দেয়া হচ্ছে না। এভাবে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটকিয়ে রাখা অমানবিক। সুতরাং মাওলানা মামুনুল হককে দ্রুত মুক্তি দিতে হবে। না হয় কঠোর আন্দোলনে নামতে আমরা বাধ্য হবো।
তিনি (২৬ মার্চ’২৪) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ইফতার মাহফিল ও কুরআন শিক্ষায় বাধাঁ ও হামলা করা হচ্ছে। এসব বন্ধ করুণ।
৯২ ভাগ মুসলমানের দেশে কুরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে কুরআনের শিক্ষা অনুষ্ঠান করার জন্য সাধারণ ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এদেশের মানুষ কুরআনের সাথে আছে যারা কুরআনের বিরোধীতা করবে তাদের পরিণতি ভালো হবে না।
তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ইসরাইলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনে ত্রাণের লাইনে ও হাসপাতালে হামলা করে অসংখ্য নারী ও শিশু আহত ও নিহত করছে অথচ মানবধিকারের ধ্বজাধারীরা মুখে কুলুপ দিয়ে বসে আসে।
ইসরাইলের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে হবে এবং ফিলিস্তিনের নারী শিশু ও সাধারণ মনাুষকে রক্ষায় এগিয়ে আসতে হবে।
পুরানা পল্টনস্থ পুস্পদাম রেষ্টুরেন্টের কনভেনশন হলে শাখা সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলান ছানাউল্লাহ আমিনীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলনা কোরবান আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া,সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহসিন উদ্দিন বেলালী, বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া ,জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভপতি মাওলানা আতিক উল্লাহ,মাওলানা আবুল কালাম,মাওলানা ফয়জুল গণী, হাজী আকরাম উল্লাহ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা দক্ষিণের আহবায়ক মাওলানা শরীফুজ্জমান জসিম,ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডা.মুহাম্মদ শহিদুল ইসলাম,জাতীয় তাহফিযুল কুরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রেজওয়ান হোসাইন,জাবেদ হোসাইন,বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগরের নায়েবে আমীর মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ,জমিয়ত নেতা মুফতী ইমরানুল বারী সিরাজী, সবুজবাগ থানা ওলামা পরিষদ সভাপতি মাওলানা শিব্বির আহমদ ক্বাসিমী,বাংলাদেশ অভ্যন্তরীন পোষাক প্রস্তুত কারক মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানীফ নোমান ,সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালেহ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রজ্জাক,সহ-সমাজ কল্যাণ সম্পাদক মুফতী সুলতান আহমদ,প্রচার সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন, যুব সজলিস ঢাকা মহানগর সহ-সভপতি আব্দুল্লাহ আশরাফ,হাফিজ শামছুল আলম,হা.মাওলানা রাশেদুল ইসলাম আজহারী প্রমুখ!
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.