ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন মহিষাসুড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোশাররফ(২২) গত ২৩-ই মার্চ শনিবার নিহত হয়।
মোশাররফের পরিবার দাবি করছে,একই গ্রামের বাসিন্দা শাহালম,কাউছার,রুবেল,মাহাবুর পরিকল্পিত ভাবে মোশাররফকে খুন করেে,গলায় ফাঁস অবস্থায় টানিয়ে রেখেছে।
মোশাররফ খুনের বিচার দাবিতে তাঁর পরিবার ও পরিবারের আহ্বানে মহল্লাবাসী একত্রিত হয়ে আজ ৩০-ই মার্চ শনিবার সকাল ১০ টায় দড়িকান্দী ঈদগাহ মাঠে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।
উক্ত প্রতিবাদ সভায় নিহতের পরিবার ও মহল্লাবাসীর পাশাপাশি অংশগ্রহণ করেন মহিষাসুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ,ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, করিম সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদ বলেন,আমার জানামতে মোশাররফ ভালো পরিবারের ভদ্র ছেলে ছিল,তাঁর এ হত্যাকান্ডে আমি শোকাহত, যারা তাঁকে নৃশংস ভাবে হত্যা করেছে সঠিক তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি করছি,এবং সঠিক বিচার যেন এ পরিবার পায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব,বক্তব্য শেষে নিহতের স্ত্রীকে নগদ ২ হাজার টাকা এবং বিধবা ভাতায় নাম বসানোর কথা জানান তিনি।
নিহতের স্ত্রী মনি (২০) বলেন,আমার স্বামীকে শাহালম, কাউছার,রুবেল, মাহাবুব সন্ধ্যায় ডেকে নিয়ে রাতে ঝুলন্ত লাশ দিয়েছে, আমার স্বামীকে তাঁরা খুন করে আমাকে বিধবা করেছে,আমার ২ বছরের সন্তানকে তাঁরা এতিম করেছে,আমি তাঁদের ফাসি চাই,সঠিক বিচার চাই।
নিহতের মা মোসাঃফাতেমা বলেন,তাঁরা আমার কোল খালি করেছে,আমার সন্তানকে রুবেল, কাওছার, শাহালম,মাহাবুব খুন করেছে, আমি তাঁদের ফাসি চাই।
এ ছাড়াও হত্যাকারীদের ফাসি চেয়ে বক্তব্য রাখেন, নিহতের বাবা রফিকুল ইসলাম, নিহতের ভাই মোঃমোবারক,ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন,রাসেল মাহমুদ,আলামিন, করিম,শামসুল হক।
প্রতিবাদ সভা শেষ করে উপস্থিত সকলে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেন। নিহত মোশাররফের ভাই মোঃমোবারক আমাদের জানান,গত ২৬-ই মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ৩০ টায় তাঁকেও মেরে ফেলার চেষ্টা করেন শাহালম, কাউছার,মাহাবুব , রুবেল। কিল ঘুষি দিয়ে তাঁর মুখ জখম করে দৌড়ে চলে যায় তাঁরা।
মোবারকের মারধর বিষয়টি এখনও মামলা করা হয়নি বলে জানিয়েছেন তাঁরা,তবে নিহত মোশাররফ হত্যার বিচার দাবিতে গত ২৫-ই মার্চ ২০২৪ইং মাধবদী থানায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে শাহ আলম(২৮),রোবেল (৩০),কাউছার (২৮),মাহাবুব ৩৬, এর বিরুদ্ধে ৩০৬ ধারা মামলা দায়ের করেন,মাধবদী থানার মামলা নং ১৮।

