
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
২৮ই মার্চ ২৪,১৭ রমজান, বৃহষ্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি 'ল' অ্যালামনাই এসোসিয়েশন "ব্লা"র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ইফতার ও প্রয়াত অ্যালামনাইয়ের স্মরণে দোয়া মাহফিল উপলক্ষে "ব্লা" কার্যকরী কমিটি ২৩-২৪ইং এর উদ্যোগে নগরীর বাকলিয়াস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলের সদস্য সচিব ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ নাওশাদ আলীর সঞ্চালনায় ইফতার ও প্রয়াত অ্যালামনাইয়ের স্মরণে দোয়া মাহফিল এর আহ্বায়ক ব্লা' কর্যকরি কমিটির সহ-সভাপতি এড. মহিউদ্দিন আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে "মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য "এ বিষয়ে আলোচনা পেশ করেন - জেলা মডেল মসজিদ এবং সংস্কৃতি কেন্দ্র চট্টগ্রাম এর খতিব - ড. মাওলানা আবু আহমেদ আযহারী। পবিত্র কুরআন তিলাওয়াত এবং ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে বাদে আসর অনুষ্ঠান আরম্ভ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন - 'ব্লা' কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এড. শাহেদ উল আলম সাইমন, শুভেচ্ছা বক্তব্য রাখেন - 'ব্লা' কার্যকরী কমিটির সভাপতি এড. রিগ্যান আচার্য্য, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন - চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান।
এতে আরো উপস্থিত ছিলেন - চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এড. কাশেম কামাল, সাবেক সহ সাধারণ সম্পাদক- এড. এরশাদুর রহমান রিটু, সিনিয়র আইনজীবী- এড. ফখরুদ্দীন জাবেদ, এড. আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির বর্তমান অর্থ সম্পাদক এড. জুয়েল আনসারী, পাঠাগার সম্পাদক এড. আহমদ কবির করিম, ক্রীড়া সম্পাদক এড. হাবিবুর রহমান, সংস্কৃতি সম্পাদক- এড. মারুফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. অভিজিৎ ঘোষ, কার্যনির্বাহী সদস্য- এড. হাবিব, এড. শাকিল, আই.আই.ইউ.সি 'ল' এ্যালমনাই'র সভাপতি- এড. আশরাফ হোসেন সিদ্দিকী, সংগঠনের সাবেক আহ্বায়ক এড. মুবুনুল হক চৌধুরী আরিফ, সাবেক সভাপতি এড. সুব্রত শীল রাজু, এড. সোলতান মহিউদ্দিন জনি, সাবেক সভাপতি সিনিয়র সহকারী জজ মোঃ নিজাম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এড. লুৎফর রহমান রুপু, এড. আজিজুর রশিদ রাসেল, এড. ফোরকান উদ্দীন খোকন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার- এড. মাহমুদুল হক সোহেল, সাবেক নির্বাচন কমিশনার এড. শাহাদৎ হোসেন সিরাজী, সাবেক নির্বাচন কমিশনার তৌহিদুল ইসলাম,সাবেক জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আব্দুল জব্বারসহ প্রমুখ।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্বে ছিলেন- ব্লা কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান, অর্থ সম্পাদক - এড. জাহাঙ্গীর দৌলা রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজিজুর হক চৌধুরী রিকন, সাহিত্য,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- এড. শাহিনুল ইসলাম আরফাত, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক- তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদীকা - এড. পারভীন আক্তার, কার্যকরী কমিটির সদস্য- এড. হাবিবুর রহমান আজাদ, এড. মিশু গুপ্ত, এড. অনিক দেব নাথ, সবুজ বড়ুয়া, এড. সিফাত, সহযোগিতায় ছিলেন- সাবেক নির্বাচন কমিশনার এড. আবু হানিফ মোঃ সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আনিসুল ইসলাম সৈকত, সাবেক কার্যনির্বাহী সদস্য - এড. সানাউল্লাহ কায়সার সোহেল প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা এবং অতিথিদের বক্তব্য এবং মাহফিলের সভাপতি এড. মহিউদ্দীন আলমগীরের সমাপনি বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং প্রয়াত অ্যালামনাইয়ের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচলনা করেন- মাহফিলের প্রধান আলোচক ড. মাওলানা আবু আহমদ আযহারী। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে রোজাদার মুসলমানদের সম্মানে ইফতার ও মেজবান আয়োজনের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বী অ্যালামনাইয়ের সম্মানে মেজবানের বিশেষ আয়োজন করা হয়। মাহফিলে সুন্দর আয়োজন করায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অতিথিবৃন্দ এবং অ্যালামনাইয়ের সদস্যগণ বর্তমান ব্লা কার্যকরী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.