
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়নস্থ, বালাপুর জমিদারবাড়ি সংলগ্ন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত,ব্রিজটি দিয়ে বিগত ১০ থেকে ১৫ বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করতে হচ্ছে জনসাধারণের, এমনটাই জানিয়েছেন এখানকার স্থানীয় কয়েকজন বাসিন্দা। ব্রীজটি দিয়ে নিয়মিত যাতায়াত করতে হয়, সাগরদী,কামারচর,খাদিমারচর,বিবিরকান্দী,বালাপুর গোয়ালপাড়া সহ আশেপাশের বাসিন্দাদের।
রহিমা নামক এক বাসিন্দা জানায়,প্রতিদিন শত শত শিক্ষার্থী,কৃষকের গরু এ ব্রীজ দিয়ে পারাপার করে, গত মঙ্গলবার এ ব্রীজ দিয়ে পার হতে গিয়ে ১ টি গরু নিচে পরে যায়, ব্রীজের একপাশে বেরিকেট না থাকায়।আমরা সব সময় ভয়ে থাকি,কখন যেন আমাদের বাচ্চারা এ ব্রীজে এসে নিচে পড়ে যায়,অতি দ্রুত ব্রীজটি সংস্কার করা দরকার।
পাইকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম ভূইয়া আমাদের জানান,২০১৬ সালে আমি যখন ক্ষমতায় ছিলাম তখনই ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল,তখন নিজের টাকা খরচ করে কিছু সংস্কার করেছিলাম,এখন আবার বেরিকেট ভেঙে গেছে এখন ঝুঁকিপূর্ণ আরো বেড়েছে,অথচ এ ব্রীজ দিয়ে প্রতিদিন পারাপার হয় বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এবং প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী,ব্রীজের এপার সরকারি পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র, ঐ পারে খেলার মাঠ,কবরস্থান, ঈদগাহ, এ পারে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি,বালাপুর বাজার,ইউনিয়ন পরিষদ,এসবকে কেন্দ্র করে ব্রীজটি অত্র এলাকার কয়েকগ্রামের জনসাধারণের জন্য অত্যন্ত জরুরি,প্রতিদিন অসংখ্য লোকজন যাতায়াত করতে হয়,ব্রীজটি দ্রুত সংস্কার করা হোঁক এটা আমার জোর দাবি।
স্থানীয় বর্তমান মেম্বার আনোয়ার হোসেন আমাদেরকে জানান,ব্রীজটি বহুদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি,এর আগে কয়েকজন এসে মেপে গেছে,কিন্তু কাজ ধরেনি,ব্রীজের সাথে রাস্তাটিরও নিচে মাটি নেই,রাস্তা ও ব্রীজের অবস্থা ভয়াবহ,আমারও জোর দাবি যেন আমার ওয়ার্ড বাসীর শান্তির জন্য ব্রীজ ও রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।
এ বিষয়ে পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম আমাদের জানান,অত্যন্ত জনবহুল এ ব্রীজটি বহুদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে,বিষয়টি আমি উপজেলা ইঞ্জিনিয়ার, উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন, এবং সাবেক নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান স্যারকে পরিদর্শনে আসার পর দেখিয়ে দিয়েছিলাম,তাঁরা বলছে আমাদেরকে প্রজেক্ট দিবে,কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়,আমরা এখনও ব্রীজটি সংস্কার করতে পারিনি,ব্রীজের সাথে রাস্তাটিরও গাইডওয়াল না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমি উধ্বর্তন মহলের কাছে জোর দাবি করছি যেন ঝুঁকিপূর্ণ এ ব্রীজটি দ্রুত সংস্কার করে দেয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.