
রিপন কান্তি গুণ, নেত্রকোণা সদর প্রতিনিধি:
নেত্রকোনার প্রতিটি উপজেলায় জমে উঠেছে ঐতিহ্যবাহী বারুণী মেলা। দিনব্যাপী আয়োজিত এ মেলাতে বিপুল সংখ্যাক মানুষের সমাগমে উৎসব আমেজ বিরাজ করছে। ৬ এপ্রিল শনিবার হিন্দু ধর্মালম্বীদের পুণ্য স্নানানের মধ্য দিয়ে শুরু হয়েছে বারুণী মেলা। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রিদশী তিথিতে শুরু হয়েছে বারুণী পূণ্যস্নান ও মেলা। মেলায় বিভিন্ন ধরনের পন্য সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করছেন মেলায় ঘুরতে আসা লোকজন।
সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে- মেলাকে কেন্দ্র করে মাটির তৈরি গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি খেলনা। এছাড়াও মেলায় উঠেছে বিভিন্ন প্লাস্টিকের খেলনা ও গৃহস্থলির সামগ্রীর অনেক জিনিস। রয়েছে গ্রাম বাংলার বিভিন্ন মুখরোচক খাবার দোকান। ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সামগ্রী কিনে নিচ্ছেন।
বারুণী মেলায় ঘুরতে আসা নেত্রকোনা সদরের সাতপাই এলাকার বাসিন্দা অপূর্ব সরকার বলেন, আমরা ছোট বেলা থেকে এ মেলা দেখে আসছি। আগে আমরা আমাদের বাবা-দাদা'দের সঙ্গে এ মেলায় আসতাম। তবে কালের আর্বতে ও আধুনিক জীবন যাপনের কারণে বর্তমানে লোকজ সংঙ্কৃতির এই ঐতিহ্যবাহী মেলাগুলোর উৎকর্ষতা আগের মত নেই। আগে বারুণী মেলার আনন্দই ছিল আলাদা।
বারহাট্টা সদরে মেলায় পণ্য সামগ্রী কিনতে আসা রুপালী দাস বলেন, বারহাট্টায় বিয়ে হয়ে এসেছি প্রায় ৩০ বছর হলো। বারুণীর মেলার আনন্দটাই অন্য রকম। এখানে আমাদের ছোট বেলার নানা মুখরোচক খাবারের সমাহার রয়েছে। যা আমাদের শৈশব কৈশোরের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। দিনব্যাপী এ মেলায় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যারা সার্বক্ষণিক চারদিক নজরদারি রাখছেন বলে জানিয়েছেন, পুলিশ প্রশাসন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.