সম্পাদক

মোঃ আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম রৌমারী উপজেলার খাটিয়া মাারী গ্রামের ৷ মৃত আছর উদ্দিনের পুএ এনামুল হক (৫১) নামের এক ব্যাক্তিকে রবিবার রাত গত ০৮.০৪.২০২৪ তারিখ রাত্রি ০১.১০ ঘটিকার সময় রৌমারী অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান এর নেতৃত্বে এসআই আব্দুল আলিম, মোছাদ্দেকুর রহমান, এএস আই শফিকুল, জাহিদুল, কনস্টেবল শফিউর উজ্জ্বল গন গোপন সংবাদের ভিত্তিতে আসামি এনামুল হক কে কুড়িগ্রামের বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করে।

তার হাতে থাকা একটি প্লাস্টিকের তৈরি ছোট কৌটার ভিতর হইতে ৯টি নীল রঙের বায়ু রোধক জিপার যুক্ত প্যাকেট এর ভিতরে রক্ষিত ৮ টিতে ২০০পিস করে এবং একটিতে ১১৫ পিচ মোট ১৭১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক এস আই আলিম জব্দ করেন এবং আসামিসহ থানায় হাজির হইয়া এজাহার দাখিল করেন। রৌমারী থানার মামলা নম্বর ০৯. ০৮.৪.২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ এর ১ সারণির ১০- ক রুজু করা হয়েছে। বর্ণিত আসামি একজন প্রথম শ্রেণীর মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।