
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ এপ্রিল সোমবার বিকেলে শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি সমাপ্তি রায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকার কারনে পৌরসভার পুরান বাজার এলাকার পোল্ট্রি ব্যবসায়ী আব্দুল মান্নান ও সুমন মল্লিককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা রাখতে হবে। এই মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.