ওমর ফারুক
মোঃরিয়াজ মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
ঈদের দুইদিন আগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আগুনে পুড়ে দুইটি বসত ঘর ভষিভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩ টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের আজাহার ফরাজী ও তার ছেলে রনিপ ফরাজী। দুই দিন পরেই প্রত্যেক পরিবারে যেখানে ঈদের আনন্দমেলার ঘোড় আয়োজন চলছে সেখানে এই পরিবারে শোকের মাতম।
এ দিকে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা শুনে তাৎক্ষণিক ত্রাণ সামগ্রী ও নগদ টাকা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুঁটে যান ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. কামরুজ্জামান শিবলী।
ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. কামরুজ্জামান শিবলী বলেন, বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিব এমপি মহোদয়ের নির্দেশনায় তাৎক্ষনিক ত্রাণ সামগ্রী ও নগদ টাকা প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুনে পুড়ে দুইটি ঘর ভষিভূত হয়েছে। আর্থিক সহযোগীতা ও তাদের পুনর্বার করাবো।

