সম্পাদক
নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ৮টায় মাদারীপুরে ঈদের নামাজ আদায় শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন জঙ্গিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে ঈদের পরেই সরকার কঠোর অবস্থানে যাবে।
শাজাহান খান বলেন, মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক অবস্থান সৃষ্টি, বাজারদর নিয়ন্ত্রণ ও দেশ থেকে সন্ত্রাস পরিহার করার জন্য সরকারের অঙ্গিকার রয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, সেই চেতনা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মানুষ বুকে ধারণ করছে এবং তার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে।

