ওমর ফারুক

শাওন আহমেদ সা’দঃ- (মাধবদী- নরসিংদী প্রতিনিধি)

পাইকারচর ইউনিয়ন চাকুরীজীবী কল্যাণ সমিতির আয়োজনে গুণীজন সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩-ই এপ্রিল শনিবার ঈদের ৩য় দিন সকাল ১১টায় বালাপুর প্রীতি ফাউন্ডেশন প্রাঙ্গনে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সাবেক সোনালি ব্যাংকার বীরমুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড.মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া।

ইউনিয়নের ৮ জন কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয় যার মধ্যে ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান মোঃবন্দে আলী ও মোঃসিরাজুল ইসলাম এবং বর্তমান মন্ত্রীপরিষদ বিভাগের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ কায়কোবাদ খন্দকার, জাতীয় নিরাপত্তা বিভাগের জয়েন্ট ডিরেক্টর মোঃনাজমুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ-জেইড অধ্যাপক ড.মোহাম্মদ বখতিয়ার রানা, নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলাম,ইস্টার্ন ব্যাংক পিএলসির এসএভিপি মোহাম্মদ সাইদুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ শওকত মিরাজ।উল্লেখ্য যে,সংবর্ধিত সকল অতিথিই পাইকারচর ইউনিয়নের সন্তান।

এছাড়াও ইউনিয়নের কৃতী শিক্ষার্থীদেরকেও সংগঠনের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়েরর অধ্যাপক ড. বশির আহমেদ,আলী হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ত.ইকবাল হোসেন,ফারুক আহমেদ,ফাহিম রেজা পিয়াল সহ আরো অনেকে।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক, সাবেক সোনালী ব্যংকার বীরমুক্তিযোদ্ধা মোঃ লস্কর আলী মিয়া। সঞ্চালনায় ছিলেন শাওন আহমেদ সা’দ।