
অরবিন্দ পোদ্দার:নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৪ এপ্রিল রবিবার উপজেলা প্রশাসন'র আয়োজনে
বর্ষবরণ উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বেরহয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা নির্বহী অফিসার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র আ. ওয়াহেদ খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সমাপ্তি রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো.আমির হোসেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.