
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
অদ্য ১৪ এপ্রিল ২০২৪ তারিখ রাত ১২.২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ছমদিয়াপুকুর পাড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে মোজাফফর হোসেন (৩১) পিতা- আবুল হোসেন, দক্ষিণ ঢেমশা, সাতকানিয়া পৌরসভা, চট্টগ্রাম কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.